ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ধনবাড়ীতে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:০৬ পিএম

ধনবাড়ীতে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় এলাকায় মাটি কাটা ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। 

ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড়, নরিল্যা বাজার ও ধনবাড়ী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান গণমাধ্যমকে বলেন, “অবৈধভাবে মাটি কাটা, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়া এবং রাস্তাঘাটে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!