কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩১ পিএম
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাউখালী উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ৩১টি মাধ্যমিক, কারিগরি স্কুল এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রী আলাদাভাবে শ্রেণি অনুযায়ী বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ৪৩টি পুরস্কার ও ১টি ট্রফি অর্জন করে।
ইএইচ