ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

শিমুল হাছান, ফরিদগঞ্জ

শিমুল হাছান, ফরিদগঞ্জ

জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৯ পিএম

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকার মৃধা বাড়ির পাশের গুপ্তের বিলের একটি কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার সময় দুটি ট্রাক্টর জব্দ করা হয় এবং স্থানীয় বাসিন্দা মাসুদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মুচলেকায় মাসুদ অঙ্গীকার করেন, ভবিষ্যতে তিনি আর কখনো কৃষিজমি থেকে মাটি কাটবেন না।

জব্দকৃত দুটি ট্রাক্টর স্থানীয় ইউপি সদস্য মো. মাঈনুদ্দিনের জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ফরিদগঞ্জ থানার এএসআই ছগির আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুটি ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা ঘটলে নির্বিঘ্নে ও নির্ভয়ে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।’

ইএইচ

Link copied!