সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জানুয়ারি ৮, ২০২৬, ০২:৫৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি ও জেলা যুবদলের সম্পাদক নাদিম আহম্মেদ, বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, ইনসান সরকার, ছিন্নমুকুলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত পাল, পরিচালক জুয়েল ইসলাম প্রমুখ।
ইএইচ