ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইন্দুরকানীতে গণভোট ও ফ্যাক চেকিং বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

ইন্দুরকানীতে গণভোট ও ফ্যাক চেকিং বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের নিয়ে পোস্টাল ভোট ও গণভোট বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে ছবির ফ্যাক চেকিং ও নির্বাচন আচরণবিধি বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা সত্যাজিৎ অধিকারীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয় দায়িত্ব ও দায়িত্বশীল আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “প্রার্থীরা যেন অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলেন এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।”

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!