উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪১ পিএম
কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই বিশেষ দিনে উলিপুর প্রেসক্লাবের যে সকল সাংবাদিক ও সদস্য পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।
সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান কারিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণ।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেষ্ঠ্য সাংবাদিক মনজুরুল হান্নান, মোন্নাফ আলী, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বর্মন এবং জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল আলম বাবুল।
এ সময় আরও বক্তব্য রাখেন, লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান চাঁদ এবং কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা উলিপুর প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতি চারণ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ