ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

জানুয়ারি ৯, ২০২৬, ১২:৪৯ পিএম

জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এলাকায় ছুরিকাঘাত করে তাকে জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়।

পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জেএইচআর

Link copied!