ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মিয়া রোকন, বাবুগঞ্জ (বরিশাল)

মিয়া রোকন, বাবুগঞ্জ (বরিশাল)

জানুয়ারি ৯, ২০২৬, ০৫:১৭ পিএম

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় রাকুদিয়া নতুনহাট সংলগ্ন আল মদিনা নগর মাদ্রাসা প্রাঙ্গণে দেহেরগতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল জেলা মহিলা দলের সম্পাদক রেশমা রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব খান ও শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!