ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যনগরে শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ডা. বিধান রঞ্জন রায়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০২:৫৩ পিএম

মধ্যনগরে শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ডা. বিধান রঞ্জন রায়

মধ্যনগর উপজেলার কৃতি সন্তান এবং অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নিজ এলাকা মধ্যনগরে সরকারি সফরকালে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

রোববার সকালে তিনি সদর ইউনিয়নের নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তার নিজ বাসভবনে অবস্থান নেন।

দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, খুব শীঘ্রই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!