জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জানুয়ারি ১১, ২০২৬, ০৩:২৫ পিএম
খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়নের আওতায় মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোনের কাঁঠাল বাগান এলাকায় জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার সকাল ৯টার দিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগানে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

মানবিক কর্মসূচির মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। তিনি অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি ও মেজর গাফফারজ্জামান, পিএসসি উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কর্মসূচি উপলক্ষে শীতার্ত ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও কর্মসূচিতে প্রায় ৩৫০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়, যা এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী।
মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
ইএইচ