ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ০২:০৯ পিএম

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাগণের ২১তম মৌলিক প্রশিক্ষণ, নবনিয়োগপ্রাপ্ত থানা ও উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটে। সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে ছিল সুপরিকল্পিত ও ব্যাপক প্রস্তুতি।

ইইএচ

Link copied!