বিপুল মিয়া, জামালপুর
জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৫২ পিএম
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে হাজিপুর আলহাজ জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাসুমা আরমিন মিতু।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আ. হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আল আমীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেসুর রহমান ও ফারাবী সরকার সম্রাট প্রমুখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইএইচ