ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নরসিংদীতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

আইয়ুব খান সরকার, নরসিংদী

আইয়ুব খান সরকার, নরসিংদী

জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১১ পিএম

নরসিংদীতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জয়মালা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। 

সোমবার দিবাগত রাতে উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তি লিখে না দেওয়ায় ছোট ছেলে মোশাররফ হোসেন তাঁর মাকে নির্যাতন করে হত্যা করেছেন।

নিহত জয়মালা বেগম নজরপুর ইউনিয়নের বুধিয়ামারা এলাকার মৃত ইউসুফ আলীর স্ত্রী। তিনি বড় ছেলে মোস্তফা মিয়ার সাথে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। অন্যদিকে ছোট ছেলে মোশাররফ দ্বিতীয় বিয়ে করে একই ইউনিয়নের দড়িনবীপুরে আলাদা থাকতেন। 

স্বজনরা জানান, বাবার মৃত্যুর পর থেকেই জমির মালিকানা পাওয়ার জন্য মাকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন মোশাররফ।

গতকাল দুপুরে মোশাররফ তার মাকে নিজের বাড়িতে নিয়ে যান। দিবাগত রাতে তিনি বড় ভাই মোস্তফাকে ফোন করে জানান যে মা মারা গেছেন। খবর পেয়ে বড় ভাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মায়ের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন।

নিহতের বড় ছেলে মোস্তফা মিয়ার অভিযোগ, পৈতৃক সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় মোশাররফ তার মাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছেন। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ঘাতক ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!