ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত জেসমিন আরা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ০১:২৬ পিএম

শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত জেসমিন আরা

শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেসমিন আরা। 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত হন। এর আগেও তিনি ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেসমিন আরা ১৯৯৩ সালে এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান) এবং ২০০৬ সালে বিএড অর্জন করেন। ১৯৯৮ সালে সামন্তসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত।

ইএইচ

Link copied!