ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিজয়নগরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ০২:৩০ পিএম

বিজয়নগরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও হাছিবুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির, সহ-সভাপতি মুহাম্মদ মহসিন আলী, সাধারণ সম্পাদক শানেওয়াজ শাহ, দপ্তর সম্পাদক এসএম কিবরিয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী পলাশ, সাধারণ সম্পাদক জিহাদুল হক, সাংবাদিক জহিরুল আলম টিপু, সাংবাদিক আলমগীর হোসাইনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর সহযোগিতা কামনা করেন বক্তারা। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!