ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত সশস্ত্র বাহিনী: সেনাপ্রধান

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৫ পিএম

দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত সশস্ত্র বাহিনী: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোই সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য ও অঙ্গীকার।

বুধবার দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেনাপ্রধান বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডেটরাও অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট কিংবা জাতীয় প্রয়োজনে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ দেশবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গঠনে বিএনসিসির অবদান অনস্বীকার্য। এই সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা তরুণরা ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় তিনি বিএনসিসির সকল ক্যাডেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের প্রতি অভিনন্দন জানান।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী বিএনসিসি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। 

অনুষ্ঠানের শেষ পর্বে প্যারেড গ্রাউন্ডে বিএনসিসি ক্যাডেটদের মনোজ্ঞ ডিসপ্লে উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!