মিরাজ আহমেদ, মাগুরা
জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:০৬ পিএম
গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় মাগুরার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকী ও উপসচিব মো. ইয়ারুল ইসলাম। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় গণভোটে ভোটার উপস্থিতি বাড়ানো, সচেতনতা কার্যক্রমের কৌশল, প্রচার কার্যক্রমের সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে পরিকল্পিত ও সমন্বিত প্রচার কার্যক্রম প্রয়োজন। সভায় জানানো হয়, গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। এই ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে গণভোট সফল করতে জেলা প্রশাসনের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইএইচ