ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে জাল দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে ধরা, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম

রাণীশংকৈলে জাল দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে ধরা, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি (ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) প্রমাণিত হওয়ায় মজিবর রহমান নামে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। দণ্ডিত ব্যক্তি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমান।

উপজেলা সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়।

পরবর্তীতে ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সাব-রেজিস্ট্রি অফিসে আসি এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে।

ইএইচ

Link copied!