ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জাজিরায় ককটেল বিস্ফোরণ, আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৮ পিএম

জাজিরায় ককটেল বিস্ফোরণ, আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। অন্যদিকে নাশকতামূলক এই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

জাজিরা থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা (২৭) নামে এক যুবক মারা যান। জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের রহিম সরদারের ছেলে নবীন সরদার (২৮), দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২) এবং জয়নাল মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি দোচালা টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই সোহান বেপারীর মৃত্যু হয় এবং পেঁয়াজ ক্ষেতে তাঁর লাশ পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় নবীন ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত কয়েকদিনে তাঁদেরও মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন, যারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পরিচয় গোপন রেখে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জানুয়ারি ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহিনীর অভিযানে এলাকা থেকে আরও ৪৫টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বিলাসপুর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!