ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন ডক্টর এনামুল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৫০ পিএম

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন ডক্টর এনামুল

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদিস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার ‘জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন-২০২৬’ উপলক্ষে তাঁকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। তিনি ইতঃপূর্বে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা, মাসিক জনপ্রিয় জার্নাল প্রেরণা, গবেষণা জার্নাল ছাত্র সংবাদ, গবেষণা ম্যাগাজিন দ্বিমাসিক মাদরাসা, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার সীরাতুন্নবী ম্যাগাজিন ও সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে এবং তাঁর একটি গবেষণা গ্রন্থ ২০২৬ সালের ২১শে বই মেলায় প্রকাশের প্রস্তুতি চলছে। তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সূধিম-লী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এএন

Link copied!