ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:১১ পিএম

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। 

বুধবার রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত খাইরুল নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, খাইরুল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খাইরুল দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। পরে বিকেলে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল গুরুতর আহত হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় খাইরুল মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাসপাতালে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!