ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ জনের বিএনপিতে যোগদান

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৩৬ পিএম

শরীয়তপুরে ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ জনের বিএনপিতে যোগদান

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীসহ তিন নেতাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ জেলার শীর্ষ পর্যায়ের বিএনপির নেতাকর্মীবৃন্দ। 

শনিবার জোহরের নামাজের পর শৌলপাড়া মনরখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর পালং-জাজিরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাঈদ আহমেদ আসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম সাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি নাজমুল হক বাদল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, চিকন্দি ইউনিয়নের বিএনপির সভাপতি ও ভিপি জিপি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে সরদার এ কে এম নাসির উদ্দিন কালু একে একে ফুল দিয়ে বরণ করে নেন শৌলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী সদস্য পদ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল মান্নান খান ভাসানী, শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শৌলপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম খানসহ শৌলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিস খা।

পালং-জাজিরার এমপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম জনগণের উদ্দেশ্যে বলেন, যখন মানুষের ভোটাধিকার খর্ব হয়, বাকস্বাধীনতা থাকে না, মিডিয়ার ভাইরা তাদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারে না; তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে এসে দাঁড়ায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যায়।

ইএইচ

Link copied!