ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুর-৫ আসনে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩৪ পিএম

জামালপুর-৫ আসনে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জামালপুর-৫ সদর আসনে নির্বাচনী আচরণবিধি ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এ

উপলক্ষে রোববার দুপুরে শহীদ সাফওয়ান অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহুল আমীন মিলনের পরিচালনায় আচরণবিধিতে নির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

সভায় আরও বক্তব্য দেন, জামালপুর-৫ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম এবং জেলা মৎস্যদলের সভাপতি আব্দুল হালিম।

ইএইচ

Link copied!