ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৪০ পিএম

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল

আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৫টায় পৌরশহরের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্দুয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি এবং গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। স্থানীয় নেতা আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি বিএনপি দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের স্বতঃস্ফূর্ত জনমানুষ মাহফিলে উপস্থিত ছিলেন,।

শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য মাজহারুল ইসলাম।

ইএইচ

Link copied!