ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:০৪ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সোমবার বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক স্থানীয় সরকার) মো. মেহেদী মাহমুদ আকন্দ। 

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

জেলা প্রশাসক সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। 

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল মতিন, মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম, শিক্ষা অফিসার হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!