ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ২০, ২০২৬, ০৩:২৬ পিএম

উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেপ্তার

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজ এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ‘অপারেশন ডেবিল হান্ট’ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ‘অপারেশন ডেবিল হান্ট’ শীর্ষক একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। আইনি পদক্ষেপ গ্রেপ্তারের পর সোমবার রাতেই তাঁকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। 

মঙ্গলবার সকালে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ শহিদুল ইসলামকে থানায় হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!