ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) 

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) 

জানুয়ারি ২১, ২০২৬, ০৬:০৭ পিএম

গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বৈধ প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকৃত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (ঢেঁকি)।

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে বৈধ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন এবং পলাশবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজড়া ০৯ জন।

ইএইচ

Link copied!