ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে র‍্যাব সদস্যকে হত্যা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৩:০০ পিএম

সীতাকুণ্ডে র‍্যাব সদস্যকে হত্যা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক র‍্যাব সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন দিন অতিবাহিত হওয়ার পর র‍্যাবের পক্ষ হতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

ইয়াসিন নামের এক সন্ত্রাসীকে প্রধান আসামি করে জ্ঞাত ২৯ জনসহ ১৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অভিযানে নামে র‍্যাব-৭। 

এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে র‍্যাব সদস্য গুলিতে মারা যান। এ ঘটনার ৭২ ঘণ্টা পর থানায় র‍্যাবের পক্ষ হতে মামলা দায়ের হয়। 

মামলার তথ্যের ভিত্তিতে ইউনুচ (৩৩), জাহেদ (৩০) ও আরিফ (২৫) নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।

ইএইচ

Link copied!