ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৬:০৫ পিএম

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ‘আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ এনডিসি। 

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি ও বেগম সেগুফতা ফেরদৌস এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিষ্ঠানের উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!