ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৫৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক আনিছুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫) এর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২২ জানুয়ারি সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর নির্দেশে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল ঘাতক আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত আছে কিনা তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ইএইচ

Link copied!