ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে তেলবাহী লরি, আহত ৫

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জানুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৩ পিএম

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে তেলবাহী লরি, আহত ৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এ সময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদিদোকানে বসে কয়েকজন চা খাচ্ছিলেন। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা। আহতরা হলেন বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়। 

তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত ৫ জনের খবর নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!