ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে আশ্রয় প্রকল্পের জায়গা দখল করেস্থাপনা নির্মাণ

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:১০ পিএম

গোয়ালন্দে আশ্রয় প্রকল্পের জায়গা দখল করেস্থাপনা নির্মাণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মহিদাপুর আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মহিদাপুর আশ্রয় প্রকল্পের জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে মার্কেট। যে জায়গায় বসবাস করার কথা অসহায় মানুষের, সেই জায়গা দখল করছেন ভূমিদস্যু ক্ষমতাধর জাহিদুল ইসলাম। তার ভয়ে ওই এলাকার কেউ মুখ খুলতে সাহস করেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তিনি বিত্তবান মানুষ, এ এলাকায় তাদের অনেক জমি রয়েছে। তার পরও আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে দোকানঘর তৈরি করছেন। ওই আশ্রয় প্রকল্পের জায়গায় ইতোমধ্যে তার একটি দোকানঘর রয়েছে। এখন আবার নতুন করে আরও একটি বড় পাকা দোকানঘর তৈরি করছেন যা তিনি ভাড়া দেবেন।

এ বিষয়ে জাহিদুল জানান, তার কোনো অনুমতি নেই। তিনি অনুমতি ছাড়াই এ ঘর করছেন। তবে এলাকার সবার কাছে শুনে এ জায়গায় পাকা ঘর তুলছেন। তার বাড়ি পাশেই এবং থাকার জায়গা নেই বলে এ জায়গা দখল করে ঘর তুলছেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির বলেন, আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। আমার কথা অমান্য করে আবার সেই জায়গায় কাজ শুরু করেছে। আমি দেখে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, এক জন অসহায় মানুষ আশ্রয় প্রকল্পের দুই শতাংশ জায়গা নিয়ে বসবাস করতে পারবে। তার বেশি সে নিতে পারবে না। আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে দোকানঘর করার বিষয়টি দুঃখজনক, আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

ইএইচ

Link copied!