ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে অবৈধ ভেকু-ট্রাক্টর-ড্রাম ট্রাক জব্দ, জরিমানা ২ লাখ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:২৭ পিএম

কোম্পানীগঞ্জে অবৈধ ভেকু-ট্রাক্টর-ড্রাম ট্রাক জব্দ, জরিমানা ২ লাখ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনের অপরাধে ভেকু, মাটির ট্রাক্টর, ড্রাম ট্রাক জব্দসহ তিন জনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর ফকিরা ও চরএলাহী ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

এ সময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে ৭টি ছোট বড় ভেকু, ৮টি মাটি ভর্তি ট্রাক্টর, ১টি ড্রাম ট্রাক জব্দসহ ২ টি বালু ভর্তি ওভারলোডেড ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়াও বালু ব্যবসায়ী বেলাল কোম্পানির বালুর পয়েন্ট থেকে বালু উত্তোলন এর সাথে জড়িত ইউনুস আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা ও এক্সক্যাভেটর চালক রিয়াজ উদ্দিনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু বহনের কারণে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট, ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!