ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জের আওয়ামী লীগ নেতা মশিউর রহমান গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৪ পিএম

ফরিদগঞ্জের আওয়ামী লীগ নেতা মশিউর রহমান গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের ফেইজ-২ এ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু (৫০)।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ থানার একটি বিশেষ দল উপজেলার ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং তদন্ত অফিসার এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ফেইজ-২ এ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর রহমান মিটুকে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সাথে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

ইএইচ

Link copied!