ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০২:১৮ পিএম

পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জনমানুষের ঢল নামাল বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার সকালে পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। স্লোগান, ব্যানার-ফেস্টুন আর শৃঙ্খলাবদ্ধ উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে জনসভা প্রাঙ্গণ।

মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আলোর দিশারী মোরা, জাগবো আগামীর পৃথিবী গড়বো মোরা, নতুন সকাল এক আনবো, চলো একসাথে গড়ি বাংলাদেশ এই প্রত্যয়দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য অপেক্ষা করছে। আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্ত করতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। 

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির এবং গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির এবং গাইবান্ধা-০২ (গাইবান্ধা সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং নায়েবে আমির ও গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। শস্যভাণ্ডার খ্যাত রংপুর বিভাগে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি জেলায় মেডিকেল কলেজ, বালাসীঘাটে টানেল সহ গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপন করা হবে। করুণা নয় বেকারত্ব দূর করে সবাইকে আত্মনির্ভরশীল করে তোলা হবে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। 

জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পরিবেশে জনসংযোগ ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে।

ইএইচ

Link copied!