ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চাটখিলের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান সংবর্ধনা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৪ পিএম

চাটখিলের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান সংবর্ধনা

চাটখিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি প্রবীণ সাংবাদিক মো. হাবিবুর রহমানের সম্মানে এক সংবর্ধনা সভা শুক্রবার বিকেলে চাটখিল প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান।

সাংবাদিক হাবিবুর রহমান গত তিন বছরে ১৩টি জাতীয় ও ৪টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক দীন মোহাম্মদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, মামুন হোসেন, এ, এস, এম আবদুল আউয়াল সালেহ, শেখ ফরিদ, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুন চৌধুরী, আবু ছালেহ মাহমুদ চঞ্চল, সাইফুল ইসলাম বাবর, নুর আলম, মোজাম্মেল হোসেন লিটন, আলমগীর হোসেন হিরুসহ চাটখিলে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালাহ উদ্দীন কামরান বলেন, সাংবাদিক হাবিবুর রহমান চাটখিলের সাংবাদিকদের পথিকৃৎ, আপনারা তাকে সংবর্ধিত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমার জানামতে উপজেলা পর্যায়ে চাটখিলের মতো সুসংগঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব খুব কমই আছে, তিনি তার শ্রম ও মেধা অর্থ দিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চাটখিল প্রেসক্লাবকে এ পর্যায়ে নিয়ে এসেছেন।

সাংবাদিক হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা আজকে আমাকে যে সম্মান দেখিয়েছেন এটা আমার কোনো কৃতিত্ব নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন এটা একমাত্র তারই কৃতিত্ব। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি সুস্থ থেকে যেন প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতি এবং চাটখিল ও সোনাইমুড়িবাসীর সেবা করে যেতে পারি। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চাটখিল প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের নামফলক উন্মোচনের ঘোষণা দেন।

ইএইচ

Link copied!