বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৭ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ তাদেরকে বরণ করে নেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বাউফল উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তারা যোগ দান করেন।
এসময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, আজ থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে এবং আরও যোগ দেবে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এএন