অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী
জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৯ পিএম
গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমানের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন কোনাবাড়ী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে নেতাকর্মীরা কোনাবাড়ী আমবাগ মধ্যপাড়া, পূর্বপাড়া ও বোর্ডঘর এলাকায় এই নির্বাচনী প্রচার-প্রচারণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, থানা বিএনপির সদস্য মিজানুর রহমান এবং এমদাদুল হক মিলনসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি বলেন, “আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের ভোট চাচ্ছি। এতে আমরা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।”
ইএইচ