ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাজার জিয়ারতে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:০৪ পিএম

মাজার জিয়ারতে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

শনিবার সকালে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকা থেকে ১৫ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাজারে যাচ্ছিলেন। অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আহতদের মধ্যে ৫ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!