ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৮ পিএম

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দিতে মাদ্রাসাছাত্রী মিথিলা আক্তারকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। 

শনিবার বেলা ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোড় এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জনতা ‘বিচার চাই, বিচার চাই’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা জানান, মৃত মিথিলা আক্তার ১০ পারা কোরআনের হাফেজা ছিলেন। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে আরবী ইসলাম, সাইমন হাওলাদার, সোহরাব হাওলাদার ও রুনী বেগম নামের চার ব্যক্তি মিথিলাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে আসছিলেন।

নিহত মিথিলার মা মাকসুদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “গত ৯ জানুয়ারি আরবী, সাইমনসহ অভিযুক্তরা আমাদের ঘরে ঢুকে আমার মেয়েকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা হুমকি দিয়েছিল যে মিথিলা ঘর থেকে বের হলে তাকে এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই ভয় আর মানসিক চাপ সহ্য করতে না পেরেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ইশিবপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম শরীফ বলেন, “মিথিলা একটি মেধাবী মেয়ে ছিল। তার পরিবার অত্যন্ত নিরীহ ও দুর্বল হওয়ায় অভিযুক্তরা উল্টো তাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হোক।”

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সকালে হাসানকান্দি গ্রামের নিজ ঘর থেকে মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের চাপের কারণে আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ইএইচ

Link copied!