ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৬ পিএম

কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

এ সময়ে প্রতিদিন দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

টানেল কর্তৃপক্ষ জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ হতে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত টানেলের উভয় মুখে সম্মানিত যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!