ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ
জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫৬ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজিব আহসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তার বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজিব আহসান বলেন, “আমি চাই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই কথা বলবে। আমরা হিন্দু-মুসলিম হিসেবে নয়, আমরা ছোটবেলা থেকেই একসাথে পড়ালেখা ও খেলাধুলা করেছি, একসাথে বড় হয়েছি। আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত বন্ধু ছিল হিন্দু। আমি তাদের বাসায় নিজ পরিবারের মতো যাতায়াত করতাম।”
তিনি আরও বলেন, “আমার জন্ম এখানে, আমি সকলকে চিনি ও জানি। আমি এখানে নেতা হিসেবে আসিনি, আমি রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি কারো সন্তান, কারো ভাই, কারো ছাত্র হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই। আপনারা আস্থা, ভালোবাসা ও বিশ্বাস এই তিনটি ঠিক রাখবেন, আমিও আপনাদের সব কথা রাখব।”
অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউদ্দিন সুজন, মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাদল কৃষ্ণ পাল, বিশিষ্ট ব্যবসায়ী সুনিল পাল, দিলীপ পাল, অখিল দেবনাথ, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম জমদ্দার, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোষ্ঠ বিহারি নাথ, শিক্ষক শংকর বিশ্বাস, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
ইএইচ