ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

উন্নত নাসিরনগরের স্বপ্ন দেখালেন বিএনপি প্রার্থী এম এ হান্নান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২০ পিএম

উন্নত নাসিরনগরের স্বপ্ন দেখালেন বিএনপি প্রার্থী এম এ হান্নান

নাসিরনগরের অধিকার পুনরুদ্ধার ও এলাকার ভাগ্য পরিবর্তনের আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান। 

শনিবার বিকেল ৫টায় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজার মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে নাসিরনগরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। সাতবার কারাবাসের সময় নাসিরনগরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আমি আজীবন কাজ করে যাব।

জনসভায় আরও বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ওমরাও খাঁন, নজরুল ইসলাম, আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!