ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এখনো প্রতীক বিহীন জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০১:০০ পিএম

এখনো প্রতীক বিহীন জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে এখনো নির্বাচনি প্রতীক পাননি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান ।

‎গত ২১ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি বলে জানা গেছে।

‎জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেওয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন এখনও।

‎এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন, ‘আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমাকে এখনো কোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। আমার পছন্দের প্রতীক বাঘ প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবো না।’

‎এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, নির্বাচন কমিশনে বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে উচ্চ আদালতে রিট করেছে। যার ফলে বর্তমানে উচ্চ আদালত বাঘ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে বাঘ প্রতীক কোনো প্রার্থীকে দেওয়া যাচ্ছে না। 

তবে, বাঘ প্রতীক ব্যতীত অন্য প্রতীক নিতে বললে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবে না বলে জানান।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়টি অবগত করা হয়েছে। উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এএন

Link copied!