অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী
জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৩৩ পিএম
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে কোনাবাড়ী থানা মহিলা দলের নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠক করেন তার সহধর্মিণী আজমেরী রহমান রুমি।
সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ৯নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা অফিসে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় কোনাবাড়ী থানা মহিলা দলের সভাপতি স্বর্ণা চাকলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মহিলা দলের সভাপতি মিসেস শিরীন চাকলাদার, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়া ফরহাদ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
ইএইচ