ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪৯ পিএম

সন্দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মংচিংনু মারমা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা।

উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাইনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার বশির আহম্মেদ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জাহেদ নুরসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের শরীরে প্রবাহিত রক্ত ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের চেতনায় গড়া। ভোটগ্রহণ কর্মকর্তাদের সৎ, নিষ্ঠাবান ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। 

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের সময় এসেছে। এই লক্ষ্যে সবাইকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 

সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, একই সময়ে সহকারী প্রিসাইডিং অফিসারদের থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পোলিং অফিসারদের হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!