ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইয়াসের খান চৌধুরী

বিএনপি ক্ষমতায় এলে নারীদের অগ্রাধিকারভিত্তিতে স্বাবলম্বী করা হবে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪২ পিএম

বিএনপি ক্ষমতায় এলে নারীদের অগ্রাধিকারভিত্তিতে স্বাবলম্বী করা হবে

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে স্বাবলম্বী করা হবে। এ লক্ষ্যে চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে পরিবারপ্রধান নারী প্রতি মাসে চাল-ডালসহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সহায়তা পাবেন।

সোমবার দুপুর ২টায় নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, সামাজিক মর্যাদা বাড়বে এবং প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন ঘটবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে।

তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বুলবুল, মো. রতন মিয়া, শামছুল ইসলাম ভূঁইয়া, নবেল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!