ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আগুনে ভস্মীভূত দিনমজুরের ঘর, পাশে দাঁড়াল কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ২৮, ২০২৬, ০২:২৩ পিএম

আগুনে ভস্মীভূত দিনমজুরের ঘর, পাশে দাঁড়াল কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা তীরবর্তী সরদারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র দিনমজুর শাহিন মিয়া। গত ২৫ জানুয়ারি দুপুরে তার বসতঘর আগুনে ভস্মীভূত হলে বিধবা মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে পড়ে যায় পরিবারটি।

এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি। 

সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শাহিন মিয়ার পরিবারকে সহায়তা হিসেবে চাল, তেল, ডাল, লবণ, সাবান, গুঁড়ো সাবান, দুটি কম্বল, একটি বালতি এবং নগদ অর্থ প্রদান করা হয়।

জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু দিনমজুর শাহিন মিয়া ও তার বিধবা মায়ের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন। 

এ সময় তিনি বলেন, আগুনে ভস্মীভূত বাড়ির বাসিন্দা শাহিন মিয়ার পাশে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি। আকস্মিক যেকোনো দুর্যোগে সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। একই সাথে সরকারকেও দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম হ্যাভেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রকিবুল ইসলাম বাঁধন, বিদ্যানন্দ ইউনিয়ন চর উন্নয়ন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মেম্বার) এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুম্মান হোসেন রোমান।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহিন মিয়া ও তার পরিবার জেলা চর উন্নয়ন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে আসে।

ইএইচ

Link copied!