ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে বিএনপির নির্বাচনি সমাবেশ ও গণসংযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২০ পিএম

আড়াইহাজারে বিএনপির নির্বাচনি সমাবেশ ও গণসংযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে শ্রীনিবাসদী মাঠে এর আয়োজন করা হয়। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী, শ্রীনিবাসদীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং বিএনপির নির্বাচনি বার্তা তুলে ধরেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলীয় প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

ইএইচ

Link copied!