ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে নির্বাচন ও গণভোট উপলক্ষে কোস্ট গার্ডের প্রেস ব্রিফিং

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

সন্দ্বীপে নির্বাচন ও গণভোট উপলক্ষে কোস্ট গার্ডের প্রেস ব্রিফিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে সন্দ্বীপ উপজেলার বশিরিয়া ফাজিল মাদ্রাসায় অবস্থিত কোস্ট গার্ডের অস্থায়ী ক্যাম্পে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দায়িত্ব পালনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সন্দ্বীপ এলাকায় বর্তমানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে মোট ৩৫৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

মহাপরিচালক আরও জানান, নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভিসসহ উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে যেকোনো স্থান থেকে মনিটরিং করা সম্ভব হবে। ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলেও কোস্ট গার্ডের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে।

রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, সন্দ্বীপে কোস্ট গার্ড ক্যাম্প স্থাপনের কথা ছিল আগামী ৮ ফেব্রুয়ারি। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ১৮ জানুয়ারিতেই ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হয় যে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ব্যতিক্রমধর্মী। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এ প্রস্তুতি।

কোস্ট গার্ড মহাপরিচালক আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা দমনে এবং নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে জনগণের জানমাল রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!